Showing posts with label Shakib. Show all posts
Showing posts with label Shakib. Show all posts

শাবনূর শাকিবের আপাতত শেষ ছবি

গল্পনির্ভর সামাজিক অ্যাকশনধর্মী ছবির সফল জুটি শাবনূর-শাকিব খান অভিনীত আপাতত শেষ ছবি 'স্বামী-স্ত্রীর ওয়াদা'। পিএ কাজল পরিচালিত এই ছবিটি আগামী ১০ই জুলাই মুক্তি পাবে। এই ছবি মুক্তির পর নতুন কোন ছবির কাজ শুরু না হওয়া পর্যন্ত শাবনূর-শাকিব জুটির আর কোন ছবি দেখার সৌভাগ্য দর্শকদের হবে না। কারণ তাদের অভিনীত নির্মাণাধীন কোন ছবি নেই। তাইতো 'স্বামী স্ত্রীর ওয়াদা' ছবির প্রতি প্রদর্শকদের ব্যাপক আগ্রহ। ছবির প্রযোজনা সংস্থা লিবার্টি কথাচিত্র বেশ সুবিধাজনক স্থানে থেকে ছবিটি মুক্তি দেবার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে। শাকিব-শাবনূরের সঙ্গে এই ছবির বাড়তি চমক হালের আলোড়ন রুমানা। তাদের সঙ্গে রয়েছেন সুচরিতা, সুজাতা, কাবিলা, নাসরিন, ডন ও ওমরসানি। জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ-এর সংগীত পরিচালনা, স্বকণ্ঠে জনপ্রিয় গান, আর পুরো ছবির মূলে বড় সফল ছবি 'আমার প্রাণের স্বামী' ও ১ টাকার বউ'-এর পরিচালক পিএ কাজল। সবচেয়ে বড় কথা, ব্যবসার হিসেবে অন্য নায়িকাদের তুলনায় শাকিব খান বেশি সফল শাবনূরের সঙ্গে। 'কঠিন প্রেম', 'ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া', 'আমার প্রাণের স্বামী', ১ টাকার বউ', 'তোমাকে বউ বানাবো' এবং 'বলবো কথা বাসর ঘরে'র রেকর্ড সাফল্য শাবনূর-শাকিব জুটিকে সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য করে তুলেছে। কিন্তু ব্যক্তিগত রেষারেষির কারণে দু'জনেই একসঙ্গে অভিনয় করা থেকে বিরত রয়েছেন। ফলে তৈরি হয়েছে শূন্যতা। চলতি বছর শাকিব খানের যে কয়টি ছবি মুক্তি পেয়েছে তাতে ব্যবসা বলতে যা বোঝায় তা করেছে শাবনূরের সঙ্গে 'বলবো কথা বাসর ঘরে'। অন্য সবক'টি একদিন পরেই মুখ থুবড়ে পড়ে গেছে। ফলে প্রদর্শকদের পছন্দের শীর্ষে থাকা সত্ত্বেও ছবি না থাকায় শাবনূর-শাকিব দু'জনেই হতাশার জন্ম দিচ্ছেন। বিশেষ করে সবাই শাকিবকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন ব্যবসার কথা চিন্তা করে। একদিনের নায়ক হিসেবে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করা শাকিব খান শাবনূর ছাড়া ব্যবসায়ীদের মন জয় করতে পারছেন না। আর এসব কারণে তাদের জুটির শেষ ছবি 'স্বামী-স্ত্রীর ওয়াদা' মুক্তির আগেই আলোচিত হয়ে উঠেছে।

শাকিব ব্যর্থ, রিয়াজ-ফেরদৌসের বিদায় চূড়ান্ত!

'শুভ বিবাহ' ছবির জন্য প্রচারকার্যে নেমে ব্যর্থ হয়েছেন শাকিব খান। দর্শকরা তার আহ্বানে সাড়া দেননি। গ্রহণ করেননি আমন্ত্রণ। শাকিবের এই ব্যর্থতার সঙ্গে চূড়ান্ত হয়ে গেছে দুই নায়ক রিয়াজ-ফেরদৌসের বিদায়। বেশ ক'জন চলচ্চিত্র পরিচালক মত প্রকাশ করছেন দেরি না করে সংবাদ সম্মেলনের মাধ্যমে চলচ্চিত্র থেকে বিদায় নেয়া উচিত দর্শক প্রত্যাখ্যাত দুই নায়ক রিয়াজ ও ফেরদৌসের। তাদের যুক্তি, শাকিব খানের চেয়েও অতীতের বড় দুই তারকা রিয়াজ ও ফেরদৌসের ছবি চালানোর জন্য নির্মাতা যখন শাকিব খানের করুণা ভিক্ষা করতে বাধ্য হন এবং চতুর শাকিব খান সিনিয়র দুই নায়কের দুর্গতিতে বিগলিত হয়ে দর্শককে সিনেমা হলে টেনে নিয়ে যাওয়ার জন্য পোস্টার করে কাকুতি-মিনতি জানান, তখন রিয়াজ-ফেরদৌসের কি করা উচিত সে প্রসঙ্গে না গিয়ে সবাই অপেক্ষা করতে থাকেন দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য। কারণ, চলচ্চিত্রের কিং খান দর্শকদের আহ্বান জানিয়েছেন রিয়াজ-ফেরদৌসের ছবিটি দেখার জন্য; দর্শক তার কথা না শুনে কি পারে? কিন্তু বাস্তবে দেখা গেল দর্শক সব পারে। গাঁটের পয়সা খরচ করে শাকিবের আহ্বান শোনার মতো বোকামিটা তারা করতে চান না। আর চাইবেনইবা কেন। যে ছবিতে শাকিব নেই, গল্প পছন্দ হয়নি বলে ছবিটি ছেড়ে দিয়েছিলেন সেই ছবিটি শাকিবের কথায় দর্শক দেখতে যাবে এমন ভাবাটা যে কত বড় বোকামি হয়েছে তা পরিচালক দেবাশীষ বিশ্বাস বুঝতে না পারলেও চলচ্চিত্র শিল্প বুঝতে পারছে। বর্তমান চলচ্চিত্রের একমাত্র নায়ক যার অভিনীত ছবি দেখার জন্য দর্শকরা সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়েন সেই শাকিব খান যখন শত চেষ্টা করেও রিয়াজ-ফেরদৌস অভিনীত ছবি চালাতে ব্যর্থ হলেন তখন সবাই দুই নায়কের বিদায় ঘণ্টা বাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন। অবশ্য অন্য একটি মহল 'শুভ বিবাহ' ছবিতে শাকিব খানের প্রচারণায় অংশ নেয়াটাকে চালাকি হিসেবে মনে করছেন। শাকিব রিয়াজ-ফেরদৌসকে পচানো, তারা যে কত বড় ব্যর্থ এসব প্রমাণ করার পাশাপাশি এক সময়ে তার চেয়ে বড় দুই তারকাকে চলচ্চিত্র থেকে বিদায় করার সুযোগটা হাতছাড়া করতে চাননি বলে এমনটি করেছেন বলে তারা অনুমান করছেন। এখন শাকিবের আশপাশে কেউ থাকলো না। তারপরও শাকিব খানের মতো বর্তমানের সেরা তারকার এই ব্যর্থতাকে তারা ছোট করে দেখছেন না। বুঝে হোক আর না বুঝে হোক কিংবা চালাকির কারণেই হোক, শাকিব যেটা করেছেন সেটা ভুল করেছেন। পাশাপাশি ব্যর্থ হয়েছেন সেটা আড়াল করার কোন সুযোগ নেই। এখন রিয়াজ-ফেরদৌস কি করেন সেটাই দেখতে চাইছেন সবাই।

শাবনূর-শাকিবের শীতল সম্পর্কের বরফ গলছে

দর্শকপ্রিয় জুটি শাবনূর-শাকিব খানের মধ্যে বিরাজমান শীতল সম্পর্কের অবসান ঘটতে চলেছে। গলছে শীতল সম্পর্কের বরফ। কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই বেশ কিছুদিন ধরে এই দুই তারকা বিরত রয়েছেন একসঙ্গে কাজ করা থেকে। ফলে সঙ্কট দেখা দিয়েছে চলচ্চিত্র ব্যবসায়ে। সামপ্রতিক সময়ে এই জুটির সর্বোচ্চসংখ্যক ছবি বড় রকমের ব্যবসায়িক সাফল্য পাওয়ার পাশাপাশি শাবনূরের পাশে অন্য কেউ অথবা শাকিবের পাশে অন্য কারও ছবি ওই সকল ছবির ব্যবসাকে স্পর্শ করতে না পারার কারণে ব্যবসায়ীরা চাইছেন সকল মান-অভিমান আর ব্যক্তিত্বের দ্বন্দ্ব ভুলে শাবনূর-শাকিব একসঙ্গে কাজ করুক। ব্যবসায়ীদের এই চাওয়াটা দু'জনেরই কানে পেঁৗছেছে। কিছুটা ভাবনাও ফেলেছে। কেন তাদের কাজ করা হচ্ছে না এমন প্রশ্ন নিজেরাই নিজেদের করছেন। কোন তৃতীয় অথচ সুযোগ সন্ধানী শক্তি তাদের মধ্যে ফাটল সৃষ্টি করে ফায়দা লুটছে_ এমন প্রশ্নও তাদের সামনে। আর এসব প্রশ্নের উত্তর খুঁজতে কিছুটা সময় ব্যয় করতে চান 'ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া, 'কঠিন প্রেম', 'আমার প্রাণের স্বামী', '১ টাকার বউ' এবং 'তোমাকে বউ বানাবো'র মতো বড় রকমের ব্যবসা সফল ছবির দর্শক পছন্দের জুটি শাবনূর-শাকিব। তবে ব্যক্তিত্বের দ্বন্দ্বের কারণে দু'জনের কেউই সরাসরি আগ্রহ প্রকাশ না করলেও তাদের ঘনিষ্ঠজনদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন। মতামত, জনমত দু'টোই যাচাই করছেন। তবে কেন এবং কিসের দ্বন্দ্ব তাদের মধ্যে এ বিষয়ে দু'জনের একজনও কোন উত্তর দিতে পারছেন না। আসলে তারা নিজেও জানেন না কোথায় কখন কি ঘটেছে। তবে তাদের জুটির আর মাত্র দু'টি ছবি মুক্তির জন্য প্রস্তুত থাকার বিষয়টি দু'জনেরই নজরে এসেছে। এই জুটির আয়ু শেষ হয়ে যাওয়ার বিষয়টি কিছুটা হলে মনোকষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে অভিনয়ে সেরা এই দুই শিল্পীর। শাবনূর-শাকিব জুটির গল্পনির্ভর ছবিগুলো ব্যবসায়িক সাফল্যের নেপথ্যে কাজ করেছে এই দুই সেরা তারকার অভিনয় যুদ্ধ। দর্শক প্রাণভরে উপভোগ করেন তাদের অভিনয়ের লড়াইটা। ক্যামেরার সামনে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেন না। সমানে সমানে যুদ্ধ হয় বলে দর্শকরা দু'জনকে একসঙ্গে বেশি পছন্দ করে। এই সব প্রমাণিত বিষয়ই শাকিব-শাবনূরের মধ্যকার বিরাজমান বরফ গলাতে সহায়তা করছে। আগামীতে শাকিব-শাবনূরের যে দু'টি ছবি মুক্তি পাবে তার মধ্যে একটি 'বলবো কথা বাসর ঘরে' আগামী ৮ই মে সারাদেশে মুক্তি পাবে। নতুন পরিচালক শাহ মো. সংগ্রাম পরিচালিত এই ছবিতে শাবনূর-শাকিব খানের জমজমাট অভিনয় যুদ্ধ রয়েছে, যা ইতিমধ্যেই চলচ্চিত্র ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছে। ধনীর দুলালী শাবনূরের সঙ্গে গরিব মায়ের সনত্দান শাকিবের প্রেম, ভালোবাসা আর বিয়ে নিয়ে দ্বন্দ্বকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে যার ট্রেলার দেখার পর থেকেই চলচ্চিত্র ব্যবসায়ীরা চাইছেন সেরা জুটি শাবনূর-শাকিব চলচ্চিত্রের স্বার্থেই আরও কিছু ছবিতে একসঙ্গে কাজ করম্নক। বলা যায় এটা এখন চলচ্চিত্র শিল্পের সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাতা ও ব্যবসায়ীদের প্রাণের দাবিতে রূপ নিতে শুরম্ন করেছে। শাকিব খান নির্ভর চলচ্চিত্র শিল্পে বর্তমানে শাকিবের পাশে দাঁড়ানো, তার সঙ্গে যুদ্ধ করার জন্য শাবনূর ছাড়া আর কেউই নেই। আর পর্দায় যদি নায়ক-নায়িকা সমান সমান কিংবা সেয়ানে সেয়ানে না হয়, তাহলে সেটা জমজমাট হয় না। দর্শক সেটা গ্রহণও করে না। ফল দাঁড়ায় শূন্যতে। বর্তমান সময়ের সবদিক দিয়ে সেরা নায়ক শাকিব খানও দুর্বল প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে অভিনয় করে মজা পান না। দেরিতে হলেও এসব বিষয় দু'জনেরই উপলব্ধির মধ্যে এসেছে। 'বলবো কথা বাসর ঘরে'র পর শাকিব-শাবনূরকে আপাতত শেষবারের মতো দেখা যাবে পিএ কাজল পরিচালিত 'স্বামী স্ত্রীর ওয়াদা' ছবিতে। 'আমার প্রাণের স্বামী' ও '১ টাকার বউ'-এর সফল পরিচালক পিএ কাজল তার পূর্বের দুই ছবির মতোই অভিনয় যুদ্ধে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন শাবনূর ও শাকিবকে। তারপর বিরাট শূন্যতা। এখন যদি সবার আশার প্রতিফলন না ঘটে, যদি তাদের মধ্যে সত্যি সত্যি শীতল সম্পর্কের বরফ না গলে তাহলে হতাশায় ভোগাবে শাবনূর-শাকিব দু'জনকেই। এই হতাশা ভাল অভিনয় করতে না পারার, যোগ্য প্রতিপৰের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারার।