আসন্ন ঈদে চূড়ান্ত হওয়া ৫ ছবির মধ্যে তিনটির নায়িকাই রুমানা। ছবি তিনটি হলো
এফআই মানিক পরিচালিত ‘স্বামী ভাগ্য’, শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘জিদ্দি
মামা’ এবং বদিউল আলম খোকন পরিচালিত ‘বুক ফাটে তো মুখ ফোটে না’। এই তিন
ছবির প্রথমটিতে রুমানার নায়ক আমিন খান। বাকি দুটোতে শাকিব খান। অবশ্য
ত্রিভুজ প্রেমের এই দুই ছবিতে তার সঙ্গে অপু বিশ্বাসও রয়েছেন। তারপরও এক
ঈদে রুমানার এবারই সবচেয়ে বেশি ছবি মুক্তি পাচ্ছে। রুমানা বলেন, ঈদে তিনটি
ছবি মুক্তি পাচ্ছে এটা আমার জন্য অবশ্যই আনন্দের বিষয়। তিনটি ছবি তিন
ধরনের, গল্পে ভিন্নতা আছে। আমার অভিনীত চরিত্রগুলোও অন্যরকম। আশা করছি
দর্শকদের ভাল লাগবে। বড়পর্দায় সর্বাধিক ছবি ছাড়াও রুমানাকে ছোটপর্দায় প্রায়
সব চ্যানেলের ঈদ অনুষ্ঠানমালায় দেখা যাবে। সব মিলিয়ে দুই পর্দার দর্শকদের
নিয়েই কাটবে সু-অভিনেত্রী রুমানার এবারের ঈদ।
Showing posts with label Rumana. Show all posts
Showing posts with label Rumana. Show all posts
রুমানা আবারো শাকিব খানের সঙ্গে
আবারো শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন আলোচিত চিত্রনায়িকা রুমানা। ছবির নাম 'ভালোবাসলেই ঘর বাঁধা যায় না'। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু'। এ ছবিতে রুমানার সহশিল্পী হিসেবে রয়েছেন অপু বিশ্বাসও। শাকিব খানের বিপরীতে অভিনয় করেই পি এ কাজল পরিচালিত '১ টাকার বউ' ছবির মাধ্যমে বাণিজ্যিক চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে রুমানার। তারপর রুমানা শাকিবের বিপরীতে আরো দু'টি ছবিতে অভিনয় করেন। এই ছবি দু'টি হচ্ছে শাহীন সুমন পরিচালিত 'বিয়ে বাড়ি' এবং পি এ কাজল পরিচালিত 'স্বামী-স্ত্রীর ওয়াদা'। শাকিব প্রসঙ্গে রুমানা বলেন, 'তিনি একজন চমৎকার অভিনেতা। তার সঙ্গে অভিনয় করতে বরাবরই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। পর পর চারটি ছবি করে ফেললাম তার বিপরীতে। এটা আসলে নির্মাতাদের চাহিদার কারণেই সম্ভব হয়েছে।'
Labels:
New Heroine,
Rumana,
Upcoming Movies
রুমানা বিপদমুক্ত
রুমানা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। একক নায়িকা হিসেবে তার প্রথম ছবি 'বিয়ে বাড়ী'র প্রথম দিনের সাফল্য তাকে বিপদমুক্ত করে দিয়েছে। অবশ্য প্রথম বাণিজ্যিক ছবি '১ টাকার বউ'-এর সাফল্যই চিত্রনায়িকা হিসেবে রুমানার যাত্রাকে সফল করে দেয়। তারপর সেই ছবিতে শাবনূর থাকায় একক নায়িকা হিসেবে রুমানার সাফল্য দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন অনেকেই। কিন্তু শাহিন-সুমন পরিচালিত 'বিয়ে বাড়ী' সকল উদ্বেগ, উদগ্রীব অবসান ঘটিয়ে দিয়েছে। শাকিব খানের একক নায়িকা হিসেবে দুর্দান্ত সাফল্য রুমানাকে নিয়ে চলচ্চিত্রে স্থায়ী করেছে তেমনি শাকিব খানের নায়িকা সংখ্যা বৃদ্ধি করেছে। সুন্দরী, সুঅভিনেত্রী গ্লামার কন্যা রুমানাকে শাকিব খানের নায়িকা হিসেবে দর্শকরা মন ভরে গ্রহণ করেছে। শাকিবের সঙ্গে অপুকে দেখতে দেখতে ক্লান্ত বিরক্ত দর্শকদের কাছে রুমানাকে প্রচণ্ড খড়ার মধ্যে এক পশলা বৃষ্টির মতো প্রশান্তিময় মনে হয়েছে। এই সাফল্যে রুমানা অনেক খুশি। প্রচণ্ড টেনশনে ছিলেন ছোট পর্দার এই উজ্জ্বল মুখ। নিজের অভিনীত ছবিগুলোর প্রযোজক পরিচালক ও সাংবাদিকদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে শুভ কামনা, দোয়া সবকিছুই চেয়েছিলেন। রুমানার চাওয়া পূর্ণ হয়েছে। 'বিয়ে বাড়ী' ছবির প্রথম দিনের সাফল্য রুমানার নায়িকা হিসেবে পায়ের নিচে মাটি এনে দিয়েছে। এখন তার শক্তিভাবে দাঁড়িয়ে যাওয়ার পালা। বর্তমানে রুমানা যেসকল ছবির কাজ নিয়ে ব্যস্ত সেগুলো হচ্ছে- এফআই মানিকের 'চিরদিন আমি তোমার', পিএ কাজলের 'স্বামী স্ত্রীর ওয়াদা', শাহাদাৎ হোসেন লিটনের 'প্রেমে পড়েছি', রাকিবুল আলম রকিবের 'প্রেমিক পুরুষ' এবং জাকির হোসেন রাজুর 'ভালবাসলেই ঘর বাঁধা যায় না'। এরমধ্যে 'স্বামী স্ত্রীর ওয়াদা' আগামী ২০শে জুলাই মুক্তি পাবে। শাবনূর ও শাকিব খানের সঙ্গে রুমানার এই ছবিটি মুক্তির পূর্বেই বেশ আলোচিত হয়ে উঠেছে।
Labels:
New Heroine,
Rumana,
Upcoming Movies,
রুমানা
Subscribe to:
Comments (Atom)
