‘দেহ’ শেষ পর্যন্ত পপিরই থাকছে। অর্থাৎ সালমান হায়দার পরিচালিত ‘দেহ’
ছবিটিই নির্মিত হবে কপিরাইটের নিবন্ধন অনুযায়ী। আরেক পরিচালক রেজাউর রহমান
সবুজ ‘দেহ’ নাম থেকে নিজেকে সরিয়ে নেয়ার চিন্তা-ভাবনা না করলেও তার ছবির
নায়িকা অমৃতা খান শেষ পর্যন্ত এ ছবিতে অভিনয় না-ও করতে পারেন বলে তার
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। সূত্রটি জানিয়েছে, একজন নতুন নায়িকা হিসেবে তিনি
কোন বিরোধে জড়াতে চান না। তাছাড়া ‘দেহ’ ছবিটি যে অন্য একজন পরিচালক বানাবেন
এবং সেটাতে পপির মতো তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী
অভিনয় করবেন এটা তার জানা ছিল না। মানবজমিন-এ ‘দেহ’ নিয়ে কাড়াকাড়ি শীর্ষক
প্রতিবেদন পড়ার পর অমৃতা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। যদিও পরিচালক সবুজ
তাকে জানিয়েছেন ‘দেহ’ নাম ছাড়া অন্য কিছুর সঙ্গে ছবির কোন মিল নেই। এরপরও
আশ্বস্ত হতে পারছেন না অমৃতা। তিনি ‘গেইম’ এবং ‘অন্তরে অন্তরে’ ছবি দুটি
নিয়েই আপাতত ভাবতে চান। সূত্রটি আরও জানিয়েছে, যেহেতু কাগজে কলমে ‘দেহ’
ছবির জন্য তিনি চুক্তিবদ্ধ হননি সেহেতু ‘দেহ’ নামে ছবি করতে তিনি আগ্রহ
পাচ্ছেন না। শেষ পর্যন্ত ছবিটি তিনি ছেড়ে দিলেও অবাক হওয়ার মতো কিছুই ঘটবে
না। অমৃতা খানের এই মনোভাব পরিচালক সালমান হায়দারের কানে পৌঁছানোর আগেই
তিনি জানিয়েছেন, সহসাই গান মহরতের মাধ্যমে ‘দেহ’ ছবির কাজ আনুষ্ঠানিকভাবে
শুরু করবেন তিনি। আর এই ছবির নাম ভূমিকায় পপিই থাকছেন। এ প্রসঙ্গে পপি
বলেন, আমি ‘দেহ’ নামের ছবিতে অভিনয় করার জন্য অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছি
এবং চিত্রনাট্য পড়ে নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। হঠাৎ অন্য কারোর ‘দেহ’
নামে ছবি নির্মাণের খবরে একটু অবাকই হয়েছিলাম। তবে যেহেতু পরিচালক সালমান
হায়দারের কাছে কপিরাইটের কাগজ আছে, সেহেতু নিশ্চিত ছিলাম ‘দেহ’ ছবিটি যখনই
হবে তখনই এর নায়িকা আমি থাকবো। কারণ, পরিচালক সালমান হায়দার ছাড়া আর কেউই
এই ছবি থেকে আমাকে বাদ দিতে পারবে না। মোটকথা, ‘দেহ’ আমারই থাকছে।
Showing posts with label Popi. Show all posts
Showing posts with label Popi. Show all posts
২৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘দরিয়া পাড়ের দৌলতি’
দরিয়া পাড়ের দৌলতি ছবির নির্মাতা আবদুল্লাহ আল মামুন। এতে অভিনয় করেছেন মান্না। কাহিনি তৈরি করেছেন কামাল আহমেদ। ছবিতে আরও ছিলেন জেসমিন পারভেজ। তাঁদের কেউই আর বেঁচে নেই। ২৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। কাল২৪ জানুয়ারি স্টার সিনেপ্লেক্সে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে। হাতিয়া অঞ্চলের দৌলতিকে নিয়ে ছবির গল্প। সামনে দরিয়া, পেছনে দৌলতি। খুবই দুঃখী সে। ওয়াপদার বেড়িবাঁধের বাইরে দৌলতির নড়বড়ে ঘর। এ ঘরের ভেতর থেকে দিনে সূর্য আর রাতে চাঁদ-তারা দেখা যায়। বৃষ্টির সময় ঘরের সব ভিজে যায়। এখানে মুক্ত বাতাস খেলা করে। হঠাত্ আসে বিপর্যয়। দৌলতি হাতে তুলে নিতে বাধ্য হয় ধারালো দা। মনের মধ্যে এক অজানা আতঙ্ক। এমনই একটি গল্প নিয়ে আবদুল্লাহ আল মামুন তৈরি করেছেন দরিয়া পাড়ের দৌলতি। ছবির কাজের শেষ পর্যায়ে তিনি মারা যান। মৃত্যুর আগে মান্নার কাজ শেষ হয়েছিল।
ছবিতে ‘দৌলতি’ চরিত্রে অভিনয় করেছেন পপি; বললেন, ‘আবদুল্লাহ আল মামুন ও মান্না কেউই আমাদের মধ্যে নেই। দুজনের মৃত্যুর শোক সঙ্গে নিয়েই ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে হবে। ছবিটি নিয়ে দুজনেরই অনেক প্রত্যাশা ছিল। দুঃখ লাগছে, তাঁরা ছবিটি দেখে যেতে পারলেন না।’
Labels:
Abdullah Al Mamun,
Doria Parer Douloti,
Popi
Subscribe to:
Comments (Atom)
