Showing posts with label Nirob. Show all posts
Showing posts with label Nirob. Show all posts
নিরব-রিচি চলচ্চিত্রের নতুন জুটি
প্রথমবারের মতো পর্দাজুটি হতে যাচ্ছেন নিরব ও রিচি। না কোনো নাটকে নয়
একেবারে চলচ্চিত্রে জুটি হতে চলেছেন তারা দুজনে। শাহনেওয়াজ কাকলীর
পরিচালনায় নতুন চলচ্চিত্রের জুটি হয়েছেন তারা। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে
এই চলচ্চিত্রের কাজ শুরু হবে। চলচ্চিত্র প্রসঙ্গে অভিনেতা নিরব বলেন,
‘কাকলী আপার কাজের ভক্ত আমি অনেক আগেই। তিনি খানিকটা ভিন্ন আঙ্গিকের কাজ
করে থাকেন। তাই নির্দ্বিধায় বলব এই চলচ্চিত্রটিও ভিন্নতা আনবে দর্শকদের
ভেতরে।’ অন্যদিকে চলচ্চিত্রের কাজের জন্য রিচি নিজেকে ফিট করছেন এমনও শোনা
গেছে। তবে এটি কোন ফর্মেটের চলচ্চিত্র হবে তা জানা যায়নি। এ প্রসঙ্গে
নির্মাতা শাহনেওয়াজ কাকলী বলেন, ‘টানা প্রায় ১ মাস ভারত সফর শেষে বিভিন্ন
লোকেশনে ঘুরে এই ছবির গল্প তৈরি করেছি। ইচ্ছে আছে দেশ ও দেশের বাইরে শুটিং
করব। আর নাটকে রিচি দর্শকদের কাছে অন্যরকম গ্রহণযোগ্যতায় ছিলেন। এবারে আমার
এই চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অন্যরকমভাবে অভিষেক ঘটবে তা
নির্দ্বিধায় বলতে পারি।’
Labels:
Nirob,
Richi Solaiman,
Upcoming Movies
Subscribe to:
Posts (Atom)

