সোহেল আরমান পরিচালিত 'এই তো প্রেম' থেকে রহস্যজনকভাবে বাদ পড়ার পর আলোচিত চিত্রনায়িকা কেয়া চলচ্চিত্রে সিরিয়াসলি কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এফডিসিতে ঘটা করে মহরত করার পর 'এইতো প্রেম' থেকে বাদ পড়ার সঠিক কারণটা কেয়া জানতে পারেননি। পরিচালক সোহেল আরমানও স্পষ্ট করে কিছু বলেননি। ফলে অনেকটাই জিদ চেপে গেছে কেয়ার। তাই মনপ্রাণ উজাড় করে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপাশি নিজেকে বদলে ফেলে নতুন রূপে উপস্থিত হবারও প্রস্তুতি গুছিয়ে এনেছেন। দু'একদিনের মধ্যে ভাল একটা খবর দেবেন বলে জানিয়েছেন। তবে আপাতত সে সম্পর্কে কিছুই বলতে চাননি কেয়া। স্মিত হেসে বললেন, সময় হলেই সব জানতে পারবেন। কেয়ার চেহারা দেখেই বোঝা গেল আদতেই ভাল কোন সংবাদ দেবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কেয়া ইতিমধ্যেই নিজেকে গুছিয়ে নিয়েছেন। যত্নশীল হয়েছেন নিজের প্রতি। গ্ল্যামারের চাকচিক্যটা বাড়িয়ে এনেছেন অনেকটাই। দেখলেই আশাবাদী হওয়া যায়। ব্যক্তিগত ঝুটঝামেলা পার করে তিনি এখন মুক্ত, স্বাধীন। নেই কোন পিছুটান। তাইতো কাজের বাইরে আপাতত আর কিছুই ভাবতে চাইছেন না তিনি। বিশিষ্ট পরিচালক হাফিজউদ্দিনের 'সেই তুফান' এবং যুগল পরিচালক শাহিন-সুমনের 'কষ্ট কেন ভালবাসায়' ছবি দুটোর কাজ শেষ করার পর কেয়া তার হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। বিশ্বাস করছেন সবার সহযোগিতা পেলে চলচ্চিত্রে নতুনরূপে ফিরে আসতে তার কষ্ট হবে না। তাইতো এখন তার ভাবনায় কেবলই চলচ্চিত্র। এর বাইরে কিছুই ভাবতে চান না তিনি। নাটকের অফার প্রচুর পাচ্ছেন। কিন্তু তেমন ইচ্ছে নেই। তবে চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে কাজ করার সিদ্ধান্ত তার আগেরই। বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কেয়া সফল এবং আলোচিত। তার মডেল হওয়া বিজ্ঞাপনচিত্রগুলো ড্রইরুমের দর্শকরা বেশ পছন্দ করেন। তিব্বত স্নো, সাগুফতা, তিব্বত লিপ জেল, জিএমজি এয়ারলাইন্স, ওয়ালটন, তিব্বত ফটো পাউডারসহ বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে নিজেকে দেখে কেয়ার নিজেরও খুব ভাল লাগে বলে জানান। চলচ্চিত্রের জন্য নতুনভাবে প্রস্তুত কেয়া সবাইকে নতুন কি চমক দেন তা দেখার জন্য সবাই অপেক্ষা করছেন।
Showing posts with label Keya. Show all posts

কেয়া'র সিদ্ধান্ত

Labels:
Keya,
Upcoming Film,
Upcoming Movies
কেয়া-জায়েদ খানের 'কাটা দাগ'
শাবনূরের পর জায়েদ খান এবার অভিনয় করছেন কেয়ার সঙ্গে। বাবুল রেজা পরিচালিত 'কাটা দাগ' ছবিতে এই দু'জনকে জুটি হিসেবে দেখা যাবে। সমপ্রতি গান মহরতের মাধ্যমে এই ছবির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন পরিচালক। ফ্রেন্ডস মুভিটোনের প্রযোজনায় নির্মীয়মাণ এই ছবির শুটিং ১৫ই এপ্রিল থেকে শুরম্ন হবে। মিন্টু ও লিটন প্রযোজিত 'কাটা দাগ' ছবিতে কেয়া ও জায়েদ খানের সঙ্গে রয়েছেন আহমেদ শরীফ, ইলিয়াস কোবরা, রাশেদা চৌধুরী, গাঙ্গুয়া ও নাসরিন। মানবজমিন প্রিয়মুখ জায়েদ খান সুস্থ ধারার চলচ্চিত্র প্রযোজক মাহমুদ হক শামীমের হাত ধরে চলচ্চিত্রে প্রবেশ করেন। তার প্রথম ছবি মহম্মদ হান্নানের 'ভালবাসা ভালবাসা'। ছবিতে তার নায়িকা ছিলেন আরেক নবাগতা ফাইজা। এরপর জায়েদ খান অভিনয় করেন আজিজুর রহমান পরিচালিত 'জমিদার বাড়ির মেয়ে' ছবিতে। নিপুণ ছিলেন তার নায়িকা। বর্তমানে তার অভিনীত ছবিগুলো হচ্ছে_ শাবনূরের সঙ্গে 'আত্মগোপন' ও 'মন ছুঁয়েছে মন', শাকিবার সঙ্গে 'নাগ নাগিনীর স্বপ্ন', 'মিশন সিআইডি', শায়লার সঙ্গে 'পাপের প্রায়শ্চিত্ত'। এর সঙ্গে যুক্ত হলো 'কাটা দাগ'। এদিকে সেকেন্ড ইনিংস খেলতে আসা নায়িকা কেয়া ফিরে এসেই আলোচিত এবং ব্যসত্দ হয়ে উঠেছেন। 'কাটা দাগ'-এর পাশাপাশি তিনি অভিনয় করছেন 'সেই তুফান' এবং 'কষ্ট কেন ভালবাসায়' ছবিতে। তিনি বড় একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সেটা অচিরেই ঘোষণা আকারে আসবে।
Labels:
Jayed Khan,
Keya,
কাটা দাগ
Subscribe to:
Posts (Atom)