Showing posts with label Jona. Show all posts
Showing posts with label Jona. Show all posts

আবারো মা হচ্ছেন জনা

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা জনা আবারো মা হতে চলেছেন। আমেরিকার কুইন্স সিটি থেকে জনা এই খবরের সত্যতা স্বীকার করে বলেন, আমি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছি। আগামী জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন। তিনি বলেন, বিষয়টি আমার জন্য সত্যিই খুব আনন্দের। এই মুহূর্তে আমার পরিবারের সবাইকে আমি খুব মিস করছি। বিশেষ করে আমার মাকে। আর তাই রমজান ঈদের দুই দিন আগে ঢাকায় আসবো মাকে দেখতে এবং পরিবারের সবার সঙ্গে ঈদ পালন করব। জনা জানান, তার ঘরে নতুন অতিথি আসার উপলক্ষে তার স্বামী মোহাম্মদ জুবায়ের হোসেন খুব খুশি। প্রতি মুহূর্তেই তার স্বামী তার দেখভাল করছেন। প্রয়োজনে ডাক্তারের শরণাপন্নও হচ্ছেন। জনার প্রথম সন্তান আরিয়ান। জনা প্রথম বিয়ে করেন চিত্রনায়ক শাকিল খানকে। বিয়ের কিছুদিন পর তাদের ঘর আলোকিত করে আরিয়ানের জন্ম হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই নানা সমস্যার কারণে জনা ও শাকিল খানের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর জনা একা বসবাস শুরু করেন। ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি জনা আমেরিকা প্রবাসী জুবায়ের হোসেনকে বিয়ে করেন। বিয়ের পরই তিনি পাড়ি জমান আমেরিকায়।

জনা আসছেন ৪ জানুয়ারি

নতুন বছরের নতুন মাসের চার তারিখে চিত্রনায়িকা জনা বাংলাদেশে আসছেন। শুধু পরিবারের মানুষকে আর একমাত্র সন্তান আরিয়ানকে দেখতেই বাংলাদেশে আসছেন তিনি। তবে তার স্বামী মোমিন হোসেইন আপাতত তার সঙ্গে আসছেন না। ঠিক কতদিন দেশে থাকবেন, এ ব্যাপারে তেমন চূড়ান্ত কোন কথা বলেননি জনা। সে সঙ্গে নতুন কোন ছবিতেও আপাতত কাজ করবেন না তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আসলে চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমি দেশের বাইরে থেকেই অবগত। তাই নতুন করে নতুন কোন ছবিতে কাজ করার উৎসাহ পাই না।' তবে জনা জানিয়েছেন, তিনি তার অসমাপ্ত ছবি 'কাঁকন দাসীর' কাজ শেষ করবেন। ১৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে জনা অভিনীত 'বাজাও বিয়ের বাজনা' ছবিটি। এ ছবিতে তার বিপরীতে আছেন আরজু। অভিনয় করেছেন পিউলি চরিত্রে।তিনি বলেন, 'মোহাম্মদ হোসেন জেমীর এ ছবিটির গল্প খুব চমৎকার। আমার বিশ্বাস এ ছবিটি দর্শকদের খুব ভাল লাগবে।' মন ছুঁয়েছে মন ছবিটি নিয়ে জনা বলেন, 'ছবিটিতে আমি খুব গুরুত্বপুর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি। এ ধরনের ছবিতে কাজ করার সুযোগ পেলে আমি অভিনয় করব।' উল্লেখ্য, বিভিন্ন পত্রপত্রিকায় দেশে ফিরেছেন চিত্রনায়িকা জনা খবর বেরোলেও সংবাদের অনুসন্ধানে জানা গেছে তিনি দেশে ফিরেননি। জানা গেছে, মোস্তাফিজুর রহমান মানিক পরচিালিত 'মন ছুঁয়েছে মন' ছবিটি পরিবারের সবাইকে নিয়ে সিনেমা হলে দেখার কথা থাকলেও শেষ পর্যন্ত থার্টিফার্স্ট নাইট পালন করতেই নিউইয়র্ক থেকে গেছেন জনা।