Showing posts with label Shakiba. Show all posts
Showing posts with label Shakiba. Show all posts

শাকিবার নাগ নাগিনীর প্রেম

গতকাল মুক্তি পেয়েছে শাকিবা বিনতে পিঙ্কী অভিনীত নাগ নাগিনীর প্রেম। এমএম সরকার পরিচালিত এ ছবিতে শাকিবার সহশিল্পী হচ্ছেন জায়েদ খান ও নবাগত নজরুল। ছবিটি সম্পর্কে শাকিবা বলেন, দর্শক সব সময়ই ব্যতিক্রম কিছু পছন্দ করে। নাগ নাগিনীর প্রেম ছবিটিও কিছুটা ফ্যান্টাসি ধাঁচের। এ কারণেই আমি আশাবাদী যে, দীর্ঘদিন পরে আমার অভিনীত এ ছবির মাধ্যমে ভক্ত-দর্শকদের মাঝে আবার আগের অবস্থানে ফিরে আসতে পারব। শাকিবা বর্তমানে চলচ্চিত্রে অভিনয়ে ব্যস্ততার পাশাপাশি দুটি বিজ্ঞাপন চিত্রে মডেল হওয়ার জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন। এ কারণে আগামী মাসের প্রথম সপ্তাহে তিনি ভারত যাচ্ছেন। কোমল পানীয় ও জুয়েলারির বিজ্ঞাপনের নির্দেশনা দিচ্ছে দুজন ভিন্ন নির্দেশক। তবে প্রতিষ্ঠানের নাম ও নির্দেশকের নাম এই মুহূর্তে জানতে আপারগতা স্বীকার করেছেন। বেশ কয়েকটি ছবিতে বর্তমানে অভিনয় করছেন শাকিবা। এগুলো হচ্ছে, আলী আসাদের তোমার-আমার স্বপ্ন। সহশিল্পী রয়েছেন শামীম ও জেমী। এমএম সরকারের কেমন আছেন দুলাভাই। এতে সহশিল্পী রয়েছেন শাকিব খান, আমিন খানসহ আরও অনেকে। নার্গিস আক্তার পরিচালিত ও ফেরদৌস অভিনীত পুত্র আমার পয়সাওয়ালা। মুহাম্মদ হান্নানের পরিচালিত, রিয়াজ অভিনীত হৃদয় আমার নাচেরে, রিয়াজ অভিনীত ও শাহ আলম কিরণ পরিচালিত মাটির ঠিকানা, মমতাজুর রহমান আকবরের রিকশাওয়ালার ছেলে প্রভৃতি। আগামী মাসে একসঙ্গে দু'টি বিজ্ঞাপনের শুটিং শেষ করে ভারত থেকে দেশে ফিরে আসবেন। এরপর মার্চ মাসে তিনি আবার দেশের বাইরে যাবেন একটি ছবির শুটিংয়ের জন্য। এছাড়া আগামী মাসের শেষ শুক্রবার শাকিবা অভিনীত চাষী নজরুল ইসলামের দুই পুরুষ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে।

আমেরিকায় শাকিবা'র গোপন বিয়ে

চিত্রনায়িকা শাকিবা আমেরিকায় গোপনে বিয়ে করেছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সূত্রটি জানায়, বিবাহিত এক প্রবাসী বাঙালিকে শাকিবা বিয়ে করে বর্তমানে আটলান্টায় হানিমুন করছেন। একটি কমার্শিয়াল শো'তে অংশ নেওয়ার জন্য শাকিবা আমেরিকায় অবস্থান করছেন। দুই সন্তানের জননী শাকিবা বিনতে আলী পিংকির এটা তৃতীয় বিয়ে। প্রথম স্বামীর সঙ্গেই তার দু'বার বিয়ে হয়েছে। বিয়ে করে দীর্ঘদিন আমেরিকায় অবস্থান করার কারণে শাকিবাকে চুক্তিবদ্ধ করেও শেষ পর্যন্ত বাদ দিতে বাধ্য হয়েছেন পরিচালক সোহানুর রহমান সোহান। শফিকুল ইসলাম প্রযোজিত 'এই মন তোমাকে চায়' ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে পূর্ণিমা ও নদীর সঙ্গে শাকিবাকে নিয়েছিলেন পরিচালক সোহান। কিন্তু শুটিং শুরুর আগে শাকিবা নিখোঁজ হয়ে গেলে শেষ পর্যন্ত তাকে বাদ দিয়ে রুমানাকে নেন। বর্তমানে পূর্ণিমা নদীর সঙ্গে রুমানাকে নিয়ে শুটিং করছেন সোহান।