Showing posts with label Sabina. Show all posts
Showing posts with label Sabina. Show all posts

চলচ্চিত্রে নতুন মুখ সাবিনা

চলচ্চিত্রে আবারও শুরু হয়েছে নতুনদের আনাগোনা। নির্মাতারা পুনরায় আগ্রহী হয়ে উঠেছেন নতুনদের নিয়ে কাজ করতে। ফলে নতুন নতুন মুখে ভরে ওঠার অপেক্ষা করছে চলচ্চিত্র। সমপ্রতি প্রযোজক পরিচালক এনায়েত করিম তার 'বউ পাগল' ছবিতে নতুন এক নায়িকা উপহার দিচ্ছেন। নায়িকার নাম 'সাবিনা'। পুরো নাম জান্নাতুল ফেরদৌস সোনিয়া। যেহেতু সোনিয়া নামে একজন নায়িকা ছিলেন সেহেতু আবিষ্কারক এনায়েত করিম তার নাম দিয়েছেন সাবিনা। এই নামে চলচ্চিত্র সম্রাজ্ঞী শাবানার একটা ছায়া আছে। জামালপুরের মেয়ে সাবিনা ইতিমধ্যেই তার প্রথম ছবি 'বউ পাগল'-এর কাজ শেষ করে এনেছেন। ছবিতে তার নায়ক আরেক নবাগত আমান। এইচএসসি ১ম বর্ষের ছাত্রী সাবিনা তিন বোনের মধ্যে বড়। ৫ ফিট ৪ ইঞ্চি উচ্চতার সুদর্শনা সাবিনা চান চলচ্চিত্রে প্রতিষ্ঠা পেতে। চান সুঅভিনয়ের মাধ্যমে দর্শক মনে স্থান পেতে। তিনি বলেন, 'বউ পাগল' ছবিতে আমি যে সুযোগ পেয়েছি তা আমি আমার সর্বোচ্চ মেধা দিয়ে কাজে লাগাতে চেষ্টা করবো। সাবিনা বলেন, আমি অভিনেত্রী হতে এসেছি। আমার বিশ্বাস, আমি পারবো। সাবিনা জানান, তার আদর্শ অভিনেত্রী শাবানা। শাবানার মতো জগৎসেরা অভিনেত্রী হওয়ার স্বপ্ন তার। আবিষ্কারক এনায়েত করিম বলেন, সাবিনার মধ্যে প্রচণ্ড আগ্রহ আছে। অভিনয়ের প্রতি ভালবাসা আছে। পরিশ্রম করার ইচ্ছা আছে_ যা আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস, সাধনা ও পরিশ্রমের মাধ্যমে সাবিনা চলচ্চিত্রে স্থান করে নিতে পারবে।