Showing posts with label Picnic. Show all posts
Showing posts with label Picnic. Show all posts

'পিকনিক' করছেন ববি

এবার 'পিকনিক' ছবিতে অভিনয় করছেন ববি। বড় পর্দার ক্যারিয়ারে ববির প্রথম ছবি ইফতেখার চৌধুরীর 'খোঁজ : দ্য সার্চ'। ২০১০ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এরপর দুই বছর বিরতি দিয়ে তিনি একই পরিচালকের 'দেহরক্ষী' ছবিতে চুক্তিবদ্ধ হন। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। শিগগিরই ডাবিংও শুরু হবে। তবে তৃতীয় ছবির জন্য কোনো বিরতি নেননি ববি। এরই মধ্যে চূড়ান্ত করেছেন ইফতেখারের পরবর্তী ছবিতে অভিনয়ের ব্যাপারটি। ববি বলেন, 'আমি প্রচলিত ধ্যান-ধারণার ছবিতে কাজ করতে চাই না। সময়োপযোগী, প্রযুক্তিনির্ভর ছবিতে কাজ করতেই আগ্রহী। তাই ইফতেখারের ছবিতে কাজ করে আনন্দ পাচ্ছি। আমার আগের দুটি ছবির মতো তৃতীয় ছবিটিতেও আধুনিক গল্প ও প্রযুক্তির সনি্নবেশ ঘটবে।' ইফতেখার বলেন, 'পিকনিক ছবিটির প্রেক্ষাপট আগে থেকেই আমার মাথায় ছিল। বলা যায়, এটি আমার স্বপ্নের ছবি হবে। আর তাই নিজের কাছে কাজটি চ্যালেঞ্জ মনে হচ্ছে। ববির বিপরীতে কে অভিনয় করছেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। তবে এ বছরই ছবিটি শুরু করব সেটা নিশ্চিত।'