Showing posts with label Mahi B. Chowdhury. Show all posts
Showing posts with label Mahi B. Chowdhury. Show all posts

হলিউডে যাচ্ছে 'কমন জেন্ডার'

হলিউডে বিভিন্ন দেশের বিনোদন সাংবাদিকদের সংগঠন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন প্রতি বছরের জানুয়ারিতে গোল্ডেন গ্গ্নোবস অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। তাদের আমন্ত্রণে আগামী সপ্তাহে আমেরিকা যাচ্ছে 'কমন জেন্ডার - দ্য ফিল্ম'। সংগঠনটির আয়োজনে আগামী ২০ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ক্যালিফোর্নিয়ার দ্য চার্লস অ্যাইডিকফ স্ক্রিনিং রুমে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী হবে। এর পরিচালক নোমান রবিন, প্রযোজনা প্রতিষ্ঠান ইআর সিনেমার চেয়ারম্যান মাহি বি. চৌধুরী এবং প্যাট্রিসিয়া জে. পাওলাক সেখানে যাওয়ার আমন্ত্রণপত্র পেয়েছেন। এসব তথ্য জানিয়ে নোমান রবিন বলেন, 'হলিউডে এই ছবির পরিবেশক প্যাট্রিসিয়া। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন খবর পেয়ে এ ছবি প্রচার করতে উদ্যোগ নিলো। এটা আমাদের দেশের চলচ্চিত্র শিল্পের জন্য অন্যরকম সম্মান।'
বৃহন্নলাদের (হিজড়া) নিয়ে নির্মিত 'কমন জেন্ডার - দ্য ফিল্ম' ছবির গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন নোমান রবিন।