Showing posts with label সিলভি. Show all posts
Showing posts with label সিলভি. Show all posts

আমি দর্শকদের প্রেমিকা হতে চাই: সিলভি

আমি প্রেম করার জন্য চলচ্চিত্রে আসিনি। এসেছি কাজ করতে। কারও সঙ্গে বিশেষ কোন সম্পর্কের মধ্য দিয়ে আমি আমার ক্যারিয়ার গড়তে চাই না। চাই যোগ্যতার মধ্য দিয়ে নিজের প্রতিভাকে তুলে ধরতে। কথাগুলো একসঙ্গে দশ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে চমক সৃষ্টি করা নায়িকা সিলভির। বললেন, যে বিশ্বাসে আমার দশ ছবির প্রযোজক মো. নাজিমউদ্দিন চেয়ারম্যান আমাকে সুযোগ দিয়েছেন আমার সর্বোচ্চ মেধা দিয়ে তা কাজে লাগাতে চাই। চাই বিশ্বাসের মর্যাদা রাখতে। আমার বিশ্বাস, সবার সহযোগিতায় আমি সেটা পারবো। বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী সিলভির কন্ঠে দৃপ্ত উচ্চারণ কাজের প্রতি তার শ্রদ্ধা ভালবাসারই বহিঃপ্রকাশ। সেই সঙ্গে সিনসিয়ারিটির আগাম প্রদর্শন। শাকিব খানের নায়িকা হিসেবে চলচ্চিত্রে পা রাখা সিলভি এক ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা থেকে অনেক কিছুই শিৰা নিয়ে ফেলেছেন। বন্ধন বাণীচিত্রের প্রযোজনায় নিমর্ীয়মাণ শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত 'বলো না কবুল' ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে অধ্যয়নরত স্মার্ট এবং সুন্দরী তারুণী সিলভি। প্রথম ছবিতে শাকিব খানের মতো নায়কের নায়িকা তিনি। সঙ্গে অপু বিশ্বাস থাকলেও তার চরিত্রের গুরুত্ব কোন অংশেই কম নয়। কাজ করেছেন মনপ্রাণ উজাড় করে। নতুন হিসেবে প্রথম ছবিতে নানা প্রতিকূলতার সম্মুখীন হলেও ধৈর্য এবং সাধনা তাকে বিশাল সুযোগ এনে দেয়। সুস্থ ধারার ছবির সিংহ হৃদয়ের প্রযোজক মো. নাজিমউদ্দিন চেয়ারম্যান হালের আলোচিত ইমন এবং সিলভিকে দশ ছবিতে চুক্তিবদ্ধ করেন এবং ঘটা করে প্রথম ছবি 'যেমন জামাই তেমন বউ'-এর মহরত করেন। ইমন-সিলভিকে নিয়ে এই ছবিটি পরিচালনা করছেন কুশলী পরিচালক উত্তম আকাশ। ছবির শুটিং প্রায় শেষ পর্যায়ে। এতবড় একটা সুযোগ পাবার পেছনে সিলভির সম্ভাবনাই বড় হয়ে কাজ করেছে বলে জানালেন নাজিমউদ্দিন চেয়ারম্যান। চলচ্চিত্র সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা রাখা এই প্রযোজক বলেন, আমার মনে হয়েছে সুযোগ পেলে আর চেষ্টা করলে মেয়েটি ভাল করবে। আমি সুযোগ দিয়েছি এখন তার চেষ্টা আর ভাগ্য। সিলভি বলেন, একসঙ্গে দশ ছবিতে সুযোগ তো অবশ্যই সৌভাগ্যের। তবে আমি এই সৌভাগ্যকে পুরোপুরি কাজে লাগাতে চাই। তিনি বলেন, ফিল্মে এসেই শুনেছি, ক্যারিয়ারের জন্য নায়ক-নায়িকারা প্রেম করেন, প্রেম দিয়ে জুটিটা বেঁধে রাখেন, আরও কত কি? তবে আমি স্পষ্ট করে বলতে চাই- প্রেম নয়, যোগ্যতা দিয়েই টিকে থাকতে চাই। সিলভি বলেন, আমার প্রেম হবে ক্যামেরার সঙ্গে, দর্শকদের সঙ্গে। আমি দর্শকদের প্রেমিকা হতে চাই। দর্শকদের ভালবাসা পেলেই আমি সফল হতে পারবো।