Showing posts with label মীম. Show all posts
Showing posts with label মীম. Show all posts

মডেলদের চলচ্চিত্রে আগ্রহ বাড়ছে, নেপথ্যে কারণ মোটা অঙ্কের অর্থ

চলচ্চিত্রে বিজ্ঞাপনচিত্রের পরিচিত মডেলদের আগ্রহ বাড়ছে, বাড়ছে বিভিন্ন রিয়েলিটি শো'র সুন্দরীদেরও। তবে নেহায়েত শখের বশে কিংবা চলচ্চিত্রকে ভালবেসে নয়, এরা আসছেন অর্থের লোভনীয় হাতছানিতে। সমপ্রতি লাক্স তারকা মীম এবং ইউরো লেমন-এর মডেল শখ দুটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য নাম লিখিয়েছেন। মীম অভিনয় করছেন জাকির হোসেন রাজু পরিচালিত ছবিতে। শখ চুক্তিবদ্ধ হয়েছেন এমবি মানিক পরিচালিত ছবিতে। দুটি ছবির নায়ক শাকিব খান। মূলত শাকিব খানের অতি আগ্রহেই দুই সুন্দরী চলচ্চিত্রে পা রেখেছেন। তবে শাকিব খানের আগ্রহের পাশাপাশি মোটা অঙ্কের অর্থ তাদের আসার প্রতি অনুপ্রেরণা যুগিয়েছে বলে জানা গেছে। উক্ত দুই ছবির সঙ্গে সংশ্লিষ্ট এমন সূত্র থেকে জানা গেছে মীম-শখ দু'জনেই অবিশ্বাস্য অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন চলচ্চিত্রে অভিনয় করার জন্য। ঢালিউডে জোর চাউর মীমের পারিশ্রমিকের অঙ্ক ১০ লাখ আর শখের ৭ লাখ টাকা। শাকিব খানের আগ্রহ পূরণ করার জন্য প্রযোজকরা চোখ বন্ধ করে এমন মোটা মানের অর্থ বিনিয়োগ করেছেন এই দুই নতুন নায়িকার পেছনে। তবে এ ক্ষেত্রে অনেকটাই ভিন্ন আরেক লাক্স তারকা বিন্দু। পি এ কাজল পরিচালিত পিরিতির দোকানদারি'তে বিন্দু অভিনয় করছেন চরিত্রের গুরুত্ব অনুধাবন করে। তাছাড়া নতুন হিসেবে মানানসই পারিশ্রমিক তিনি নিয়েছেন বলে জানা গেছে। কিন্তু মীম ও শখ-এর আকাশছোঁয়া পারিশ্রমিক নেবার সংবাদে চলচ্চিত্র শিল্পে নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিজেদের যোগ্যতা প্রমাণের পূর্বেই অবিশ্বাস্য অঙ্কের অর্থ অর্জন হিতে বিপরীত হয়ে দাঁড়ায় কিনা এই আতঙ্কে ভুগছেন চলচ্চিত্র শিল্প।