Showing posts with label ভালবাসলেই ঘর বাঁধা যায় না. Show all posts
Showing posts with label ভালবাসলেই ঘর বাঁধা যায় না. Show all posts

শাকিব-রুমানা-রেসী'র 'ভালবাসলেই ঘর বাঁধা যায় না'


শাকিব খানের সঙ্গে রুমানা ও রেসীকে নিয়ে সফল পরিচালক জাকির হোসেন রাজু নির্মাণ করছেন ত্রিভুজ প্রেমের ছবি 'ভালবাসলেই ঘর বাঁধা যায় না'। রোববার সাসটেইন রেকর্ডিং স্টুডিওতে কেক কেটে, গান মহরতের মাধ্যমে এই ছবির কাজ শুরু করেন পরিচালক। কেক কাটেন প্রখ্যাত সংগীত পরিচালক শেখ সাদী খান ও কণ্ঠতারকা এন্ড্রু কিশোর। কেক কাটার পর তরুণ সংগীত পরিচালক আলী আকরাম শুভ'র সুর ও সংগীত পরিচালনায় এন্ড্রু কিশোরকে দিয়ে একটি গান রেকর্ড করা হয়। 'যদি প্রশ্ন করো কি আছে আমার, তবে বলবো আমি, তুমি ছাড়া কিছুই নেই আমার' শিরোনামেরএ গানটি লিখেছেন পরিচালক জাকির হোসেন রাজু নিজেই। মাসটেক্স প্রোডাকশনের ব্যানারে নির্মীয়মাণ 'ভালবাসলেই ঘর বাঁধা যায় না' ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, রুমানা, রেসী, মিশা সওদাগর, মঞ্জু ও আহমেদ শরীফ। মাইশা ও সিয়াম নিবেদিত এবং ইস্রাফিল ও খোকন প্রযোজিত এ ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক জাকির হোসেন রাজু, সংগীত আলী আকরাম শুভ, চিত্রগ্রহণে এম এইচ স্বপন, সম্পাদনা তৌহিদ হোসেন চৌধুরী ও স্থিরচিত্রে আলতাফ হোসেন চৌধুরী।