আলোচিত নায়িকা নিপুণের সামনে চ্যালেঞ্জ হয়ে আসছে শেখ নজরুল ইসলামের 'মা বড় না বউ বড়'। গল্পনির্ভর এই ছবিতে নিপুণ অভিনয় করেছেন বউ-এর চরিত্রে। মায়ের চরিত্রে ডলি জহুর। মা আর বউ-এর মাঝখানে আমিন খান। মাথার উপরে বাবা নায়করাজ রাজ্জাক। বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারের গল্প নিয়ে জমজমাট একটি ছবি বানিয়েছেন অসংখ্য ছবি নির্মাণে অভিজ্ঞ পরিচালক শেখ নজরুল ইসলাম। শুক্রবার মুক্তি পাচ্ছে সামাজিক অ্যাকশনধমর্ী এই ছবিটি। 'মা বড় না বউ বড়' ছবির নায়িকা চরিত্রে সুযোগ পেয়ে দারুণ আলোচনায় চলে আসেন নিপুণ। তার ক্যারিয়ারে এটাই সম্ভবত বড় একটা সুযোগ। চ্যালেঞ্জটা এজন্যই। এতদিন রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন। সফলতা পেয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। কিন্তু এবারই তিনি জটিল একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এই ধরনের চরিত্র প্রায় প্রতিটি অভিনেত্রীই কামনা করে থাকেন। নিপুণ চেষ্টা করেছেন সর্বোচ্চ মেধা দিয়ে চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য। প্রযোজক-পরিচালক শেখ নজরম্নল ইসলাম নিপুণের অভিনয়ে সন্তুষ্ট। তিনি বলেন, আমি নিপুণের কাছ থেকে যতটুকু অভিনয় আশা করেছি, তার চেয়ে বেশি পেয়েছি। নিপুণ নিজেও আশাবাদী 'মা বড় না বউ বড়' ছবিটি নিয়ে। বললেন, ভাল ছবি, আর ভাল অভিনয়ের সুযোগ সব সময় আসে না। আমি সুযোগ পেয়েছি, কাজে লাগাবার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, দর্শকরা ছবিটিকে ভালভাবে গ্রহণ করবেন এবং আমাকেও পছন্দ করবেন। নিপুণ বলেন, আমি আমার পেশার প্রতি পুরোমাত্রায় বিশ্বস্ত। মনের টানে অভিনয় করি। আমার বিশ্বাস, সুঅভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাবার চ্যালেঞ্জে অবশ্যই জয়ী হবো।
Showing posts with label নিপুণ. Show all posts
Showing posts with label নিপুণ. Show all posts
নিপুণের সামনে চ্যালেঞ্জ

Labels:
Nipun,
Upcoming Film,
নিপুণ
বদলে গেছেন নিপুণ
ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজের বদলে যাওয়ার কথা বেশ জোরেশোরেই জানান দিলেন আলোচিত নায়িকা নিপুণ। বললেন, একটি মহল আমার সঙ্গে সুসম্পর্কের সুযোগ নিয়ে নিজেদের কৃতিত্ব জাহির করতে গিয়ে মূলত আমার ক্ষতি করছে। তাদের কারণে নির্মাতাদের সঙ্গে আমার দূরত্ব তৈরি হচ্ছে। পাশাপাশি আমার সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি হচ্ছে। কিছু কিছু বিষয় এতটা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে যে, আমাকে বাধ্য হয়ে মুখ খুলতে হলো। নিপুণ বলেন, আমি এখন আর ফিল্মে নতুন নই। বেশ অনেকগুলো ছবিতে কাজ করেছি, অনেক ছবি ইতিমধ্যে মুক্তিও পেয়েছে। এখন যদি কেউ আমার নাম ভাঙিয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করে তাহলে আমি সেটা মুখ বুঝে সহ্য করবো কেন? আমি বিদেশে বড় হওয়া মানুষ। জীবন সম্পর্কে স্বচ্ছ ধারণা আমার আছে। আমেরিকার মতো চাকচিক্যময় দেশের লোভনীয় হাতছানি ছেড়ে চলচ্চিত্রে এসেছি জেনে শুনেই। এখানে এসে বড় বড় পরিচালকদের ছবিতে কাজ করেছি, প্রশংসা পেয়েছি, এমনকি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। আর এই সব কিছুই পেয়েছি প্রযোজক-পরিচালকদের সহযোগিতায় এবং আমার যোগ্যতায়। কারও দয়া বা অনুকম্পায় নয়। অথচ একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার যোগ্যতাকে খাটো করে নিজেরাই শুধু শুধু কৃতিত্ব নিয়ে বেড়াচ্ছে। সেই মহলটি আমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির বিষয়টি নিয়েও আপত্তিকর কথাবার্তা ছড়িয়ে বেড়িয়েছে যা আমার কানে আসামাত্রই আমি প্রতিবাদ করেছি। সেই সব লোকদের চিহ্নিত করে তাদের কাছ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। ফলে সেইসব দুষ্ট চক্রগুলো আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আমি ধীরে ধীরে তাদের মুখোশটা উন্মোচন করবো। নিপুণ বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আমার প্রিয় চলচ্চিত্রে কারও সঙ্গেই আমার কোন বিরোধ নেই। কাজের বাইরে কারোর সঙ্গেই আমার বাড়তি কোন সম্পর্কও নেই। আমি চলচ্চিত্রকে ভালবেসে, যোগ্যতা দিয়ে কাজ করার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছি। আমারও কিছু ভুলত্রুটি থাকতে পারে, আমিও মানুষ। তবে আমার সম্পর্কে যদি কারও কোন জানার থাকে তাহলে তাদের অনুরোধ করবো সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করার জন্য। আমি সততার সঙ্গে তাদের কৌতূহল নিবৃত্ত করবো। নিপুণ বলেন, সবার দোয়া আর সহযোগিতায় আমি এখন বেশ কিছু ভাল মানের ছবিতে কাজ করছি। এসব ছবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, চাষী নজরুল ইসলামের 'দুই পুরুষ', শেখ নজরম্নল ইসলামের 'মা বড় না বউ বড়', রেজা লতিফের 'ভালবাসার শেষ নাই', আশরাফুর রহমানের 'তুমি আসবে বলে ভালবাসবে বলে', শাহাদাৎ হোসেন লিটনের 'বাপ বড় না শ্বশুর বড়', মিজানের 'এক সাথে বাঁচবো এক সাথে মরবো' প্রভৃতি।
Labels:
New Heroine,
Nipun,
নিপুণ
Subscribe to:
Comments (Atom)